খালি পেটে আপেল সিডার ভিনেগার খাওয়া কি ঠিক?

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

খালি পেটে আপেল সিডার ভিনেগার খাওয়া কি ঠিক? 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ১৪ আগস্ট ২০২৬

Google News
খালি পেটে আপেল সিডার ভিনেগার খাওয়া কি ঠিক? 

ওজন কমাতে, হজমশক্তি বাড়াতে অনেকেই রোজ খালি পেটে আপেল সিডার ভিনেগার খান। রক্তে কোলেস্টেরল ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এর জুড়ি নেই। ত্বকের সৌন্দর্য বাড়াতেও এটি ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন হলো খালি পেটে আপেল সিডার ভিনেগার খাওয়া কি ঠিক?  

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, খালি পেটে আপেল সিডার ভিনেগার খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। সকালে খালি পেটে না খেয়ে দুপুরে খাওয়ার আগে এই পানীয় খাওয়া যেতে পারে। তবে অতি দ্রুত মেদ ঝরাতে এ পানীয় কার্যকর নাও হতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। 

দিল্লির চিকিৎসক অতুল এনসি পিটার্‌স বলেন, "আপেল সিডার ভিনেগার হজম প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। এটি খেলে বেশ কিছুক্ষণ পেট ভরা মনে হয়। তবে এই পানীয়ের সঙ্গে সরাসরি ওজন ঝরার বা মেদ কমার সম্পর্ক নেই। এই পানীয় খেলে হয়তো আপনার খিদে কম পাবে, এর ফলে শরীরে কম ক্যালোরি ঢুকবে। তবে এটি খেলেই মেদ কমবে এমন ভাবার কারণ নেই।" 

পুষ্টিবিদেদের মতে, অতি দ্রুত ওজন কমানোর পন্থা হয় না। ওজন কমানোর পুরো প্রক্রিয়া নির্ভর করে আপনার জীবনযাপন, খাবার দাবার ও শরীরচর্চার ওপর। জীবনযাপন ঠিক থাকলে ঘুম ভালো হবে এবং মানসিক চাপ কমবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের