দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থার উন্নতি

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থার উন্নতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১৫ আগস্ট ২০২৬

Google News
দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থার উন্নতি

দক্ষিণ চীন সাগরের নয়টি দ্বীপ ও প্রবালপ্রাচীরের পরিবেশগত অবস্থা সামগ্রিকভাবে ভালো রয়েছে। তবে কিছু এলাকায় পরিবেশের উন্নতি হলেও কয়েকটি প্রবালপ্রাচীরে অবনতিও দেখা গেছে। শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীরগুলোর পরিবেশ নিয়ে এটি প্রথম সামগ্রিক মূল্যায়ন। এর মাধ্যমে এসব এলাকার পরিবেশ রক্ষা ও ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।  

সিশা দ্বীপপুঞ্জে পরিবেশের উন্নতিও হয়েছে। অন্যদিকে, চাংশা দ্বীপপুঞ্জের হুয়াংইয়ান দ্বীপ এলাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। সেখানে এখন পর্যন্ত ১৩৫ প্রজাতির প্রবাল পাওয়া গেছে। সংরক্ষিত এলাকায় জীবিত প্রবালের বিস্তৃতি ৩৮ দশমিক ৮ শতাংশ।  

নানশা দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকার পরিবেশও ভালো অবস্থায় রয়েছে। তবে কিছু প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। থিয়েসিয়ান চিয়াও এলাকায় ২০১৬ সালের তুলনায় জীবিত প্রবালের পরিমাণ প্রায় ৭০ শতাংশ কমেছে। কাঁটামুকুটযুক্ত তারামাছের বিস্তার, ঘূর্ণিঝড় ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।  

প্রতিবেদনে চংইয়ে তাও এলাকায় ফিলিপাইনের নির্মাণকাজের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি রেনআই চিয়াও এলাকায় একটি বিদেশি সামরিক জাহাজ দীর্ঘদিন আটকে থাকা, বর্জ্য ও মাছ ধরার জাল জমে থাকার কারণে প্রবালের ক্ষতি হচ্ছে বলে জানানো হয়। 

এদিকে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরে ২৬২টি সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করেছে চীন। এসব প্রকল্পে ২১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ ব্যয় করা হয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ দক্ষিণ চীন সাগরে প্রায় ২৬ লাখ ৬০ হাজার হেক্টর এলাকাকে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রায় ৭০ লাখ হেক্টর এলাকায় সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণ এলাকা গড়ে তোলা হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের