নাট্যকার তানিন রহমান মারা গেছেন

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

নাট্যকার তানিন রহমান মারা গেছেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫১, ১৩ আগস্ট ২০২৬

Google News
নাট্যকার তানিন রহমান মারা গেছেন

কিডনি প্রতিস্থাপনের এক দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে মাহমুদুর রহমান হিমি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।’ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছিল। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
এক দশকেরও বেশি সময় ধরে নাটকের গল্প ও চিত্রনাট্য লিখে শোবিজ অঙ্গনে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তানিন রহমান। তাঁর লেখা বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

তানিন রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তানিনের লেখা অসংখ্য নাটক ও চিত্রনাট্যে অভিনয় করেছেন তিনি। তানিন রহমানের একটি ছবি পোস্ট করে অপূর্ব লেখেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিম রহমান আর নেই।’ 

সহকর্মী এই নাট্যকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অপূর্ব জানান, তানিন রহমানের সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি তাঁর মনে থাকবে। একই সঙ্গে তিনি প্রয়াত নাট্যকারের আত্মার মাগফিরাত কামনা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের