আলিমের স্থগিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আলিমের স্থগিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৬, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৫৬, ১৩ আগস্ট ২০২৬

Google News
আলিমের স্থগিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চট্টগ্রামের পাঁচ জেলার স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর শিট জমাদান নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট নিরাপত্তার সঙ্গে একই দিনে নির্ধারিত কেন্দ্রে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থগিতকৃত ২০২৬ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। পরীক্ষার সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর প্রয়োজনীয় পুলিশ এসকর্টের সহায়তায় প্রতিদিনের উত্তরপত্র ও ওএমআর শিট চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসা, চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম, (কেন্দ্র কোড-৫৮৬) কেন্দ্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধির কাছে জমা দিতে হবে। এক্ষেত্রে সহায়তা করবেন দারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বোর্ডের নির্দেশনায় উত্তরপত্র ও ওএমআর শিটের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে উত্তরপত্র ও ওএমআর যথাযথভাবে গ্রহণ করে বোর্ডের প্রতিনিধির কাছে জমা দেওয়ার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করতেও বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের