পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। এতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি কুরুচিকর পোস্টের পাশাপাশি নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
‘মারুফ খান মুন্না’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে এসব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার স্ক্রিনশট প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
স্ক্রিনশট ফাঁস করে জবাব দিলেন বাঁধন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পোষ্টে অভিনেত্রী লিখেন, যখন কোনো দল বলে, তারা সরকারে থাকলে নারীরা নিরাপদ থাকবে, অথচ একই সময়ে তাদেরই সমর্থকেরা অনলাইনে নারীদের ওপর এভাবে হামলে পড়ে, হয়রানি করে, এমনকি এখন এই ফেসবুক আইডি থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে—তখন এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে! আর একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই—কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর তার অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া শুধু হয়রানি নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা আমাকে চুপ করিয়ে দেওয়ার এই চেষ্টা তোমাদের জন্যও যে পরিণতি ডেকে আনতে পারে, সেটা মনে রাখা ভালো।
আমাকে এত সহজে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করে ফেলা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমাকে সেখানে নিয়ে যেতে হলে তোমাদের আরও অনেক দূর যেতে হবে। তোমরা যা ইচ্ছা করো। শুধু একটা কথা মনে রেখো—আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম। কিন্তু থেরাপি নিয়েছি, এখনো নিচ্ছি, প্রয়োজনীয় ওষুধও নিয়েছি—নিজেকে মানুষ হিসেবে ধরে রাখার জন্য, ক্ষমতা বা প্রতিহিংসা আমাকে যেন দানবে পরিণত না করে।
জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে মনে হয়েছিল সবকিছু হয়তো এখানেই শেষ: বাঁধন
তাই আমাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না মন্তব্য করে বাঁধন বলেন, আর হ্যাঁ, আমি ডাইনি। মনে রেখো।
রেডিওটুডে নিউজ/আনাম

