বাবাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিলেন মেসি

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬,

২৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বাবাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ১৩ আগস্ট ২০২৬

Google News
বাবাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিলেন মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত দিয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লেখেন, 'তোমাকে ছাড়া আমি কী করবো, কীভাবে এগিয়ে যাবো, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠবো, যাতে তুমি সেখানে যেতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।'

নিজের জীবন ও ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মেসি। তিনি বলেন, 'তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।'

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের