মহারাষ্ট্রের নান্দেদে শিরোমণি আকালি দল (বাদল)-এর সভাপতি এবং পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বার্তাসংস্থা এএনআই নান্দেদ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে হামলাটি নান্দেদের একটি গুরুদ্বারে ঘটেছে। বিবিসি পাঞ্জাবি জানিয়েছে, সুখবীর সিং বাদল তার পরিবারের সঙ্গে নান্দেদের ওই গুরুদ্বারে গিয়েছিলেন, সেই সময় তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। তার হাতে আঘাত লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তাসংস্থা পিটিআই একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে অ্যাম্বুলেন্সে করে সুখবীর সিং বাদলকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এই ভিডিওতে সুখবীর সিং বাদলকে অ্যাম্বুলেন্স থেকে নেমে পায়ে হেঁটে হাসপাতালে ঢুকতে দেখা যাচ্ছে।
এর আগেও একাধিকবার তার উপর হামলার অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ডিসেম্বরে, সুখবীর সিং বাদল স্বর্ণ মন্দিরের প্রবেশপথে তার উপর গুলি চালানো হয়। তিনি অল্পের জন্য সেই সময় থেকে রক্ষা পান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সে সময় জানানো হয় পুলিশ ওই হামলা ব্যর্থ করতে পেরেছে এবং এবং অভিযুক্ত কিছু করার আগেই তাকে ধরে ফেলা হয়।
তার আগে, ২০২১ সালে পাঞ্জাবের জালালাবাদে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার গাড়িতে পাথর ছোড়ে ও গুলি চালায়। জেড-নিরাপত্তা যানটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সেই সময় আকালি দলের দুজন কর্মী গুরুতর আহত হন।
রেডিওটুডে নিউজ/আনাম

