রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অংশ হিসেবে বিবেচিত জাহাজগুলোর চলাচল বন্ধে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার জবাবে ইউরোপীয় জাহাজ জব্দ করার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার দূরপ্রাচ্যে নৌ মহড়া পর্যবেক্ষণের সময় পুতিন রুশ জাহাজের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং পরিস্থিতি অনুযায়ী যেখানে ও যেভাবে প্রয়োজন, সেখানেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
রাশিয়া তেল বিক্রির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে।
এর মধ্যে এমন জাহাজ রয়েছে, যেগুলো কোনো দেশের পতাকা ছাড়াই চলাচল করে অথবা যাদের নিবন্ধন ও মালিকানা অস্পষ্ট।
রেডিওটুডে নিউজ/আনাম

