চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬,

৩০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ১৪ আগস্ট ২০২৬

Google News
চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

উত্তরপশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনছুয়ান এবং দক্ষিণ চীনের কুয়াংচৌ হয়ে সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে এ রুট চালু করা হয়। এর মাধ্যমে উত্তরপশ্চিম চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

প্রতিদিন পরিচালিত এই রুটটি উত্তরপশ্চিম চীন, কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে এরিয়া (জিবিএ) এবং সিঙ্গাপুর—এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি যাত্রী যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক পর্যটনের আদান-প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের