বন্ধুত্ব ও খেলাধুলার দক্ষতা বিনিময়ের লক্ষ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের মধ্যে প্রীতি ম্যাচ শুরু হয়েছে।
এ আয়োজনে অংশ নিচ্ছে চীনের শায়ানসি প্রদেশের চিতান অনূর্ধ্ব-১১ ফুটবল দল এবং কেনিয়ার বিভিন্ন এলাকার ৮ থেকে ১১ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত নাচা ফুটবল ক্লাবের দল।
আফ্রিকার মাটিতে নিজেদের প্রথম ম্যাচে চিতান দলটি নাচা ফুটবল ক্লাবের মুখোমুখি হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই একে অপরকে চ্যালেঞ্জ জানায় এবং ভালো খেলার চেষ্টা করে।
ম্যাচ শেষে দুই দলের তরুণ খেলোয়াড়রা একে অপরের খেলার প্রশংসা করে। একই সঙ্গে মাঠের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার কথাও জানায় তারা।
এই প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দেশের শিশুদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

