ইরানের ৩ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইরানের ৩ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইরানের ৩ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক ‘উসকানিবিহীন হামলা’ সফলভাবে এড়িয়ে গেছে।

সেন্টকমের তথ্যমতে, এরপর মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূল ও জাস্কের কাছে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকার—এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১—ধ্বংস করে। এ ছাড়া তেলবিহীন আরো একটি ট্যাংকার ওমান উপসাগরে অচল করে দেওয়া হয়। এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, মার্কিন বাহিনী নিজেদের রক্ষায় কোনো দ্বিধা করবে না।

প্রয়োজনে ইরানের ‘উন্মুক্ত’ তেলবাহী নৌবহর ধ্বংস করতেও তারা প্রস্তুত। ইআরজিসির কাছে বার্তাটি পরিষ্কার হওয়া উচিত—আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আমরা আরো বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।

এর আগে ইরান অভিযোগ করে, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম স্থানীয় সূত্রের বরাতে জানায়, এতে কোনো হতাহত হয়নি এবং ট্যাংকারটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের