রোববার,

১৮ অক্টোবর ২০২৬,

৩ কার্তিক ১৪৩৩

রোববার,

১৮ অক্টোবর ২০২৬,

৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি কেতাবচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ অক্টোবর ২০২৬

Google News
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি কেতাবচ

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সংসদে আস্থা ভোটে জয়ী হয়েছেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি। 

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বলছে, রবিবার দেশটির সংসদের উন্মুক্ত অধিবেশনে তার যোগ্যতা ও পরিকল্পনা পর্যালোচনার পর তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়।

কেতাবচি দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তিনি আগের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের