রোববার,

১৮ অক্টোবর ২০২৬,

৩ কার্তিক ১৪৩৩

রোববার,

১৮ অক্টোবর ২০২৬,

৩ কার্তিক ১৪৩৩

Radio Today News

সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪, ১৮ অক্টোবর ২০২৬

Google News
সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে। শনিবার (১৭ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনসই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাদের সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের