মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ মার্চ ২০২৩

Google News
ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে (৩৩) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে আরও ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (১৮ মার্চ) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিবি প্রধান জানান, সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ী জব্দ করা হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি, ১০ লাখ টাকা। 

ডিবি প্রধান আরও জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। তার কাছে নকল চাবি ছিলো। এ ঘটনায় ৭ জন ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মোট গ্রেপ্তার করা হয় ১২ জনকে। 

এ ঘটনায় ৭ জন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় ডিবি।

এর আগে গত ৯ মার্চ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ডাকাতি হয়। সশস্ত্র একটি চক্র সেটি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের