সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

সোমবার,

১২ অক্টোবর ২০২৬,

২৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫২, ১২ অক্টোবর ২০২৬

Google News
চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে

রাজধানীর চকবাজারের মনজুর খান প্লাজার ছয়তলার দোকানে লাগা আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়েছে। এ আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ (সোমবার, ১২ অক্টোবর) চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতি বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, আগুন লাগার পর প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে দুই ধাপে আরও ৫ ইউনিট যুক্ত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের