সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জন গ্রেফতার

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১১:২৬, ২৩ মার্চ ২০২৩

Google News
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জন গ্রেফতার

ফাইল ছবি

মাদকবিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে। মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয় তাদের।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮৬৬ পিস ইয়াবা, ১০৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২০.১ গ্রাম ৬৬ পুরিয়া হেরোইন, ৫৫০ লিটার দেশি মদ, ৪৫ বোতল ফেন্সিডিল, ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536