শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬,

২৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর, মুক্তিতে বাঁধা নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১২, ২৪ নভেম্বর ২০২১

Google News
জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর, মুক্তিতে বাঁধা নেই

হেলেনা জাহাঙ্গীর (ফাইল ছবি)

রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিন আদেশ দেন।

আদালতসূত্রে জানা গেছে, হেলেনা জাহাঙ্গীরের এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকল মামলায় তার জামিন হয়েছে। এখন তার মুক্তিতে আর বাধা রইল না।

এর আগে পল্লবী থানায় দায়ের করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৭ আগস্ট জামিন পান হেলেনা।

এরপর গত ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মাদক, বিশেষ ক্ষমতা ও পল্লবী থানায় প্রতারণার আইনে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় জামিন দেন আদালত। সেসময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও জামিন শুনানি হয়েছিল, তবে তা নামঞ্জুর করেছেন আদালত। সেসময় তার বিরুদ্ধে দায়ের করা সর্বমোট চার মামলার মধ্যে তিনটি মামলায় জামিন হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536