সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ৫ অক্টোবর ২০২৬

Google News
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিকাশ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তারও আগে গত ২৮ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে। ওই রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ প্রকল্পে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে।
 
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড এবং স্থানীয় অন্য জমি মালিকদের মধ্যে চলমান বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী ও মামলার এক নম্বর আসামি শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে ছিলেন ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। নতুন করে বিকাশ গ্রেপ্তার হওয়ায় এ মামলায় মোট গ্রেপ্তার ব্যক্তির সংখ্যা দাঁড়াল দশে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536