রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শাহজালালে দুই বিমানকর্মীর কাছ থেকে ৯.৩৪ কেজি স্বর্ণবার উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩০, ৪ অক্টোবর ২০২৬

Google News
শাহজালালে দুই বিমানকর্মীর কাছ থেকে ৯.৩৪ কেজি স্বর্ণবার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর কাছ থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর-ইকে০৫৮২ আজ সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন।
পরে বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন ২১ নম্বর গেইটের কাছের ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে অ্যাপ্রোন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এমিরেটস এয়ারলাইন্সের দুই বিমানকর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। তারা উভয়েই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।

কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। মোট ৮০টি স্বর্ণবারের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ কৌশলের সঙ্গে কারা জড়িত এবং এসব স্বর্ণ কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536