বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

খেলাধুলা শৃঙ্খলা, শরীরচর্চা, দেশপ্রেম শেখায়: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৫, ২০ এপ্রিল ২০২৪

Google News
খেলাধুলা শৃঙ্খলা, শরীরচর্চা, দেশপ্রেম শেখায়: প্রধানমন্ত্রী

ফুটবল-ক্রিকেটর পাশাপাশি দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, যখনই ক্ষমতায় এসেছি খেলাধুলায় ছেলেমেয়েদের আরও উৎসাহিত করছি। খেলাধুলা শৃঙ্খলা, শরীরচর্চা, দেশপ্রেম শেখায়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিদেশে দেশের হয়ে গৌরব বয়ে আনছে। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময়ই অনুরাগী।

ছেলেমেয়েদের খেলাধুলায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি যেন সব জায়গায় খেলাধুলার চর্চা হয়। দেশীয় খেলাগুলোকেও সমান সুযোগ দিতে হবে। এর মাধ্যমেই ছেলেমেয়েদের মেধা আরও বিকশিত হবে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। পাশাপাশি তারা যেন অনুশীলন করতে পারি সেজন্য জায়গা ও একাডেমি তৈরি করছি। শিক্ষা-দীক্ষা-খেলাধুলা সব দিক থেকেই বিশ্বে কাছে মাথা উঁচু করে চলতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536