বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাকা মহানগরীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে: প্রতিমন্ত্রী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ১২ জুন ২০২৪

Google News
ঢাকা মহানগরীতে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে: প্রতিমন্ত্রী 

ঢাকা মহানগরীতে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান। আর এতে রাজধানীর পাঁচ ভাগের এক ভাগ ভবন ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তার। 

বুধবার বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। তার দাবি, এসব তথ্য একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফল। 

মুহিববুর রহমান বলেন, ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হলে ২০ শতাংশ ভবন ধ্বংস হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তবে এ জন্য ভয়ের কারণ নেই। এমন পরিস্থিতি বহুদেশে আছে। যেমন, তুরস্কে ভূমিকম্প হয়।

‘কিন্তু, তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে। যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তাদের আছে,’ বলেন প্রতিমন্ত্রী। 

ভূমিকম্প হলে তার প্রভাব মোকাবিলায় দেশের শহর অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে সরকার কাজ করছে বলে জানান মুহিববুর রহমান। বলেন, ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার ও মানুষকে উদ্ধার করতে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536