কে হচ্ছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার?

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কে হচ্ছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কে হচ্ছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার?

এক যুগ আগে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ চক্রবর্তীকে পরবর্তী হাইকমিশনার করে ফের বাংলাদেশে পাঠানোর আলোচনা চলছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) একটি নির্ভরশীল সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি লিখেছে, দ্বিপক্ষীয় সম্পর্কে নজিরবিহীন টানাপড়েনের মধ্যে নয়াদিল্লি যখন ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিচ্ছে, তখনই এই সম্ভাবনার কথা সামনে এলো।

সন্দীপ চক্রবর্তী বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, গত বছরের শেষ দিকে ঢাকায় হাইকমিশনার পদের জন্য বিবেচনাধীন কূটনীতিকদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের