বাজেট অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি। আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা বসেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, আগামীকাল রোববার বিকেলে এয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল গত ১১ মার্চ।
রেডিওটুডে নিউজ/আনাম

