তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধা

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৬, ৬ জুন ২০২৬

আপডেট: ১৯:৫৬, ৬ জুন ২০২৬

Google News
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধা

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই দেশের সম্পর্কের সম্ভাবনা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের অংশ হিসেবে তিনি এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের