সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুন ২০২৬

আপডেট: ১৭:৪৮, ২২ জুন ২০২৬

Google News
সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিভাগে আমরা দেখেছি তারা মিছিল-মিটিংয়ের মতো দুই-একটা কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।  

আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাসদস্য মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে ইন এইড টু সিভিল পাওয়ারে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে যেকোনো রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো হয়েছে। তবে ১১ দল আইনশৃঙ্খলা নিয়ে যা বলেছে, তা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। বিরোধী দলের সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার নিজের অবস্থানে ঠিক থাকবে।

এসময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নাই এখন!’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের