প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে হাতি ‘বাদশা বাহাদুর’

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে হাতি ‘বাদশা বাহাদুর’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৬, ৪ জুলাই ২০২৬

আপডেট: ২২:০৭, ৪ জুলাই ২০২৬

Google News
প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় যাচ্ছে হাতি ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে সার্কাস পরিচালনার ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে হাতিটির কল্যাণ নিশ্চিত করতে তাকে বন বিভাগের জিম্মায় নিয়ে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরে সম্মতি জানান।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে ‘বাদশা বাহাদুর’কে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হবে।

জানা গেছে, পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে হাতিটির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নেয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি বন বিভাগের জিম্মায় দিয়েছেন। সে অনুযায়ী বন বিভাগের কাছে হাতিটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, নিয়মিত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সেখানে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের