রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: সিইসি

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ২৮ জুলাই ২০২৬

Google News
রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি: সিইসি

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই  অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনারেরা।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সিইসি সাংবাদিকদের জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত  ইসি ।

সিইসি আরও জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এ সংক্রান্ত আইনে নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ ঠিক করার কথা বলা আছে। সেজন্য নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছে। 

তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে এ নির্বাচন একভাবে হবে, আর না থাকলে আরেক ধরনের ব্যবস্থা রয়েছে। সাক্ষাতে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হলে জানানো হবে।

সিইসি আরও জানিয়েছেন, সংসদ সচিবালয় এ নির্বাচনের ভোটার তালিকা দেবে এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের