জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৪, ৩ আগস্ট ২০২৬

Google News
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘এ-সংক্রান্ত সব সিদ্ধান্ত ও বাস্তবায়ন জাতীয় সংসদের মাধ্যমেই হবে, এর বাইরে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।’ আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রে জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু সংসদের বাইরে বিভিন্ন ধরনের আলোচনা ও চর্চা হচ্ছে, যা কাম্য নয়।’

তিনি বলেন, ‘শহিদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়।’ এত আত্মত্যাগের পরও জাতীয় ঐকমত্য পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকার সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ এ লক্ষ্যে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের