আ.লীগের নাশকতার মুরোদ নেই, মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

আ.লীগের নাশকতার মুরোদ নেই, মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:১১, ৩ আগস্ট ২০২৬

Google News
আ.লীগের নাশকতার মুরোদ নেই, মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো নাশকতা হতে পারে বলে মনে করি না। আওয়ামী লীগের অতো মুরদ আছে বলেও মনে করি না। দলটির নেতারা মাঝে মধ্যে বিদেশে থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া পরিত্যক্ত বস্তু বা বোমার খবর নিয়ে জনগণের শঙ্কিত হওয়ার কারণ নেই। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক রয়েছে। 

তিনি জানান, বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উগ্রবাদী গোষ্ঠীগুলো মাঝে মাঝেই তৎপরতা দেখানোর চেষ্টা করলেও পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।  

সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি সেখানে দায়িত্বরত আইনজীবীদের বিষয়ে জানিয়েছি। জামিন বাতিলের আবেদনসহ আইনি যা যা করণীয়, তার সবই করা হবে।

মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি সার্জিও গোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সার্জিও গোর নিজেই বর্তমান সরকারের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে অত্যন্ত আশাবাদী এবং আস্থাশীল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের