সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী যুবক আহত

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী যুবক আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৪, ৪ আগস্ট ২০২৬

Google News
সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির হলেন শ্যামকুড় মাঠপাড়ার মজিবুল খানের ছেলে রুবেল (৩১)। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি যুবক গরু আনতে মহেশপুর উপজেলার শ্যামকুড় লড়াইঘাট সীমান্তের ৬০/১৫০ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল রাবার বুলেট ছুড়লে রুবেল আহত হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত রুবেলের সঙ্গে হাসপাতালে তার স্ত্রী ও মা রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, ‘শ্যামকুড় মাঠপাড়া গ্রামের রুবেল নামের এক ছেলে সীমান্তে গুলি লাগার বিষয়টি শুনেছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের