ইরানকে হামলা করতে নয়, হুথিদের চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি জোটে বাংলাদেশের যোগদান

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০২ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ইরানকে হামলা করতে নয়, হুথিদের চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি জোটে বাংলাদেশের যোগদান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৯, ২ আগস্ট ২০২৬

আপডেট: ২০:০৫, ২ আগস্ট ২০২৬

Google News
ইরানকে হামলা করতে নয়, হুথিদের চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি জোটে বাংলাদেশের যোগদান

ইরানকে হামলার জন্য নয় বরং হুথিদের প্রতিরোধ করতে সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।

তিনি বলেন, “হুথিদেরকে মোকাবেলা করতে যে ধরনের সহযোগিতা লাগবে, বাংলাদেশের সে রিসোর্সেস রয়েছে, সে অনুযায়ী আমরা সেটা দেব।”

“মূলত এটা সেখানে হুথি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। ওইদিকে, আমরা কিন্তু ইরানের সাথেও কথা বলেছি। সুতরাং এটা এমন নয় যে, ইরানকে হামলা করতে হবে” বলেন মি. কবির।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের