প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্দিষ্টে সময়ের ভেতরেই অনুষ্ঠিত হবে। সোমবার সকালে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।
জাতীয় নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়ে সিইসি বলেন, ‘কোনো সময় ইসির ইমেজ জিরো ছিলো না, আগে নেগেটিভ ছিলো।মানুষজন একসময় ইসিকে নিয়ে হাসাহাসি করতো, কারণ আগের আমলে যারা দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজ করেনি। আমরা সেই ইমেজ ফিরিয়ে এনেছি।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। আর তা আমরাই করেছি। জাতীয় আরও যা যা ঘাটতি রয়েছে, তা আমার খুঁজে কাজ করছি।’
স্থানীয় নির্বাচন নিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।’
স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা ছাড়া চলা যাবে না। শুধু ইসির একার প্রস্তুতি না। সবগুলো বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি সমন্বয় করা হবে বলেও জানান এ এম এম নাসির উদ্দিন।
রেডিওটুডে নিউজ/আনাম

