অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। সোমবার ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা”।

মি. কবির বলেন, এ বিষয়ে আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আজ বিকেলে স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে”।

তিনি জানান, বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের