রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জাতিসংঘে অধিবেশনকালে বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের আলোচনার প্রত্যাশা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

Google News
জাতিসংঘে অধিবেশনকালে বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের আলোচনার প্রত্যাশা

বাণিজ্য, জলবায়ু, জ্বালানি ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে উচ্চপর্যায়ের আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও কানাডা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রথম সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করে এবং ইউএনজিএর আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তৈরি পোশাকের পাশাপাশি হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো নতুন খাতে বাণিজ্য বৈচিত্র্য আনা এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা তুলে ধরে বলেন, তারা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় উঠে আসে। এ সময় রোহিঙ্গাদের জন্য কানাডার অব্যাহত সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। জবাবে কানাডার হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নে কানাডার সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

এ ছাড়া কৃষিখাতে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনা এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। বৈঠকের শেষে দুই দেশই বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536