সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ৫ অক্টোবর ২০২৬

Google News
আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট ও দোকানগুলো খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) পুনরায় বহাল হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536