মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮, ৬ অক্টোবর ২০২৬

Google News
পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সোমাবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাটের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536