সোমবার,

১৯ অক্টোবর ২০২৬,

৪ কার্তিক ১৪৩৩

সোমবার,

১৯ অক্টোবর ২০২৬,

৪ কার্তিক ১৪৩৩

Radio Today News

সৌদিতে আটকা ওমরাহ যাত্রীদের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৭, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:১৭, ১৯ অক্টোবর ২০২৬

Google News
সৌদিতে আটকা ওমরাহ যাত্রীদের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের ট্রলি হস্তান্তর শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

এসময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের