মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

Radio Today News

এনবিআরের চেয়ারম্যান হিসেবে ভারমুক্ত হলেন আহসান হাবিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ২৬ অক্টোবর ২০২৬

Google News
এনবিআরের চেয়ারম্যান হিসেবে ভারমুক্ত হলেন আহসান হাবিব

ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের প্রায় চার মাস পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন আয়কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব করে এনবিআরের চেয়ারম্যান করা হয় আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তাকে।
আজ (সোমবার, ২৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৯ জুন তাকে আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এ পদে দায়িত্ব পালনের চার মাস শেষ হওয়ার তিন দিন আগে তাকে ভারমুক্ত করা হলো।

এ পদে তাকে প্রেষণে পদায়ন করেছে সরকার; তার অবসরের আগে নিজ ক্যাডারে ফিরে যাওয়ার কথা বলেছে প্রজ্ঞাপন। এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) ছিলেন আহসান হাবিব।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার শুরুতেই সিআইসি প্রধানের দায়িত্ব পান আহসান হাবিব। দায়িত্ব নেয়ার পর থেকেই বড় শিল্প গ্রুপগুলোর ‘কর ফাঁকি’ সামনে আনতে থাকেন তিনি।

আহসান হাবিব কর অঞ্চলের দায়িত্বে থাকা অবস্থাতেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ পরিবারের ব্যাংক হিসাব তলব ও কর ফাঁকি উদ্ঘাটনে কাজ শুরু করলে কিছু দিনের মাথায় তাকে গোয়েন্দা সংস্থায় পদায়ন করা হয়।

আহসান হাবিব ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান।

এনবিআরে কাজ করেন মূলত কাস্টমস ও কর ক্যাডারের কর্মকর্তারা। এই দুই ক্যাডার থেকে সচিব হওয়ার সুযোগ না থাকায় অনেকেই উপসচিব পুল হয়ে পরে সচিব হয়েছেন।

তবে সরাসরি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় কাউকে চাইলে সচিব করতে পারে সরকার। এর আগে এনবিআর কর্মকর্তা কাস্টমস ক্যাডারের মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করে সরকার; সেটিও অন্তর্বর্তী সরকারের আমলে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন