মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬,

১১ কার্তিক ১৪৩৩

Radio Today News

চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ২৬ অক্টোবর ২০২৬

Google News
চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার টেমা বন্দরে পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অসপিশিয়াস আর্ক’ । শুক্রবার ‘মিশন হারমনি-২০২৬’-এর আওতায় সাত দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি সেখানে নোঙর করে।

জাহাজটিকে স্বাগত জানাতে ঘানার সরকারি ও সামরিক কর্মকর্তা, ঘানায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসরত চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় চীন ও ঘানার জাতীয় পতাকা নেড়ে জাহাজটিকে স্বাগত জানানো হয়। পরে অতিথিরা জাহাজটি ঘুরে দেখেন এবং মিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

সফরকালে জাহাজে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে সেবা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসা খাতে অভিজ্ঞতা বিনিময় করা হবে। ঘানায় চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজের এটিই প্রথম সফর।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের