বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

উদ্বিগ্ন সম্পাদক পরিষদের চিঠির জবাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮, ১ অক্টোবর ২০২৩

Google News
উদ্বিগ্ন সম্পাদক পরিষদের চিঠির জবাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত 

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের সংবাদমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়ে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের চিঠির জবাবে তিনি এ কথা জানান। বলেন, গণমাধ্যমকে কেউ মতামত প্রকাশ করা থেকে বিরত রাখার পদক্ষেপ নিলে তার ক্ষেত্রেও ভিসা নীতি প্রযোজ্য হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ২৭ সেপ্টেম্বর ই-মেইলে পিটার হাসকে চিঠি দেন। এতে বলা হয়,  গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়টি নিয়ে তার মনে এবং সম্পাদক পরিষদের সদস্যদের মনে কিছু প্রশ্ন সৃষ্টি করেছে। সত্যি বলতে গণমাধ্যম নিয়ে পিটার হাসের মন্তব্য তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তাই এ বিষয়ে ব্যাখ্যার অনুরোধ জানান তিনি।

চিঠির জবাবে পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিক ও মিডিয়া আউটলেটদের বিশ্বব্যাপী তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগের অধিকার রক্ষা করে। সে অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেকোনো সরকারের সমালোচনামূলক মতামত অন্তর্ভুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে আমরা আমাদের নীতির যেকোনো উপাদানে জনসাধারণের প্রতিফলনকে স্বাগত জানাই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে উদ্ধৃত করে পিটার হাস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম- সবার। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিটিকে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় তাদের নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ দিতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536