বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জ্বর কমছে না খালেদা জিয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৫, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:০১, ১৩ অক্টোবর ২০২১

Google News
জ্বর কমছে না খালেদা জিয়ার

বেগম খালেদা জিয়া

জ্বর কমছে না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। ওঠানামা করছে শরীরের তাপমাত্রা। তাই একাধিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার এসব টেস্টের রিপোর্ট দেয়া হবে। পাশাপাশি আরও একটি টেস্ট করানোর কথা রয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে হাসপাতালের ১০২০৪ নাম্বার কেবিনে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপার্সনকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার সিটিস্ক্যান ও ইকো টেস্ট করানো হয়েছে। 

তার মেডিকেল বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শরীরে জ্বর আছে। জ্বরের মাত্রা ১০২ ডিগ্রির মধ্যে ওঠানামা করে। জ্বর না কমার কারণ খুঁজছে মেডিকেল বোর্ড। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

হাসপাতাল সূত্রে জানিয়েছে, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও হাসপাতাল চিকিৎসক মিলে একটি টিম তার চিকিৎসায় নিয়োজিত আছে। টিমের নেতৃত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শেই কে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই বিএনপি চেয়ারপার্সন অসুস্থ। 

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে গুলশানে খালেদা জিয়া নিজ বাসভবন ফিরোজা থেকে নিজের গাড়িতে চড়ে হাসপাতালে যান। এ সময় ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন ও তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। তার আগে দুপুরে বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেডিওটুডে নিউজ/ইকে/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536