ইসকনের ব্যাপারে আগামীকালের মধ্যে সরকারের অবস্থান জানতে চান হাইকোর্ট

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসকনের ব্যাপারে আগামীকালের মধ্যে সরকারের অবস্থান জানতে চান হাইকোর্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৬, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২৯, ২৭ নভেম্বর ২০২৪

Google News
ইসকনের ব্যাপারে আগামীকালের মধ্যে সরকারের অবস্থান জানতে চান হাইকোর্ট

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। আজ বুধবার (২৭ নভেম্বর) ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এ কথা বলেন উচ্চ আদালত।

শুনানি শেষে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শুনানিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট।

এছাড়া তিনি বলেন, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই-বাছাই শুরু করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের