শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৮, ৮ জানুয়ারি ২০২৫

Google News
খালেদা জিয়ার গাড়ির চাকা সোহেলের পায়ের ওপর, মারাত্মক আহত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে তার বাসভবন থেকে রওয়ানা করলে গুলশান এভিনিউ রোডে দুর্ঘটনার শিকার হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান এভিনিউ রোডে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা চলে যায় হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর দিয়ে। এতে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়। পরে ১১টা ১০ মিনিটে বিমানে গিয়ে ওঠেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536