মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুললেন আজহারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৪, ৯ মার্চ ২০২৫

Google News
এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুললেন আজহারি

এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। আজ রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এমন প্রশ্ন তোলেন।

ফেসবুকে আজহারি লিখেছেন, ''বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এদেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?''

ফেসবুক পোস্টের কমেন্টে তিনি ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও লেখেন, 'ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়'।

তিনি লেখেন, 'দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে উঠে মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সব সময় থাকে ধরা-ছোঁয়ার আড়ালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে।

ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক— এটাই আজ গণমানুষের দাবি'।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536