বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এখন পর্যন্ত হজে গেছেন ১৫১৫৪ জন, একজনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৮, ২ মে ২০২৫

আপডেট: ১৩:২০, ২ মে ২০২৫

Google News
এখন পর্যন্ত হজে গেছেন ১৫১৫৪ জন, একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। এর মধ্যে একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে জানা গেছে, মৃত হজযাত্রীর নাম খলিলুর রহমান। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে। 

জানা গেছে, আজ শুক্রবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গিয়েছেন ছয় হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে চার হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গিয়েছেন চার হাজার ৯৪ জন। 

গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এ ছাড়া ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536