মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল আইসিইউতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ অক্টোবর ২০২১

Google News
ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল আইসিইউতে

গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। বুধবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। প্রায় তিন বছর ধরে মস্তিস্কের টিউমারে ভুগছেন রুবেল। কয়েকদিন আগেন আগে ফেসবুকে ২৪ নম্বর কেমোথেরাপি নেওয়ার কথা নিজেই জানিয়েছিলেন তিনি। 

দেশে চিকিৎসার পাশাপাশি সিঙ্গাপুরেও উন্নত চিকিৎসা নিয়েছেন  বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা বাঁহাতি এ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন মোশাররফ হোসেন। সেঞ্চুরি করেছেন ২টি।

জাতীয় দলের হয়ে ৪ উইকেট নেওয়া এ স্পিনার ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।

চিকিৎসায় প্রচুর টাকা খরচ হওয়ায় এক সময় নিজের ফ্লাট বিক্রির কথাও জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ। বিসিবি এবং খেলোয়াড়েরাও তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেন।
 

রেডিওটুডে নিউজ/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536