সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিবেন মেসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

Google News
শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তা দিবেন মেসি

মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতই আলোচনায় থাকেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সহায়তার খবর এসেছে তার নামের সঙ্গে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’র প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো দান করেছেন মেসি।

বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মাণাধীন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার বিভিন্ন সেবা একই জায়গায় এনে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে মেসির দাতব্য কর্মকাণ্ড অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা।

এ ছাড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ নিয়ে কাজ করছেন মেসি। ফুটবল মাঠের বাইরেও তার এসব উদ্যোগ বিভিন্ন মানবিক প্রকল্পে শিশুদের জন্য সহায়তার পথ তৈরি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536