বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। চার-ছক্কার ফুলঝুরিতে আফগান বোলারদের শাসন করতে থাকেন তিনি। এতে ৩০ বলে সেঞ্চুরি তুলে নেন এই ভারতীয় ওপেনার। 

এই সেঞ্চুরিতেই বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। 

এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের অধীনে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যদিও ৩৩ বলে সেঞ্চুরি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। কিন্তু তিনি করেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়।

সহযোগী দেশগুলোসহ হিসেবে করলে অভিষেক শর্মার সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম। এই তালিকায় সবার উপরে অবস্থান এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহানের। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তুরস্কের ক্রিকেটার মুহাম্মদ ফাহাদ।

সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষেক। আউট হওয়ার আগে ৩৪ বলে ১০৮ রান করেছেন তিনি। ৯ চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন এই ভারতীয় ওপেনার। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536