কেন নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত? জানাল বিসিসিআই

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

কেন নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত? জানাল বিসিসিআই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
কেন নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত? জানাল বিসিসিআই

এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। গত বছর পুরুষদের এশিয়া কাপের পর এবার নারী এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বয়কট করেছে তারা।

রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল নাকভির। তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানের কারণে নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি বিসিসিআই। ফলে নির্ধারিত মঞ্চে ট্রফিও আনা হয়নি।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ভারতীয় বোর্ড আগেই এসিসিকে জানিয়ে দিয়েছিল, নাকভির উপস্থিতিতে তারা ট্রফি গ্রহণ করবে না। বিকল্প হিসেবে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির মাধ্যমে ট্রফি দেওয়ার অনুরোধও করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকভি প্রত্যাখ্যান করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারত।

সাইকিয়া বলেন, ‘দেড় বছর আগের পুরুষদের এশিয়া কাপের সময়কার অবস্থানই আমরা এবারও বজায় রেখেছি। আমরা এখনও পুরুষদের এশিয়া কাপের ট্রফি হাতে পাইনি। দেশের বহু মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি।’

তিনি আরও বলেন, ‘এসিসির ডেপুটি চেয়ারম্যানের মাধ্যমে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম। সেটি গ্রহণ করা হয়নি। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ ছিল না।’

তবে ট্রফি নিয়ে উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছেন বিসিসিআইয়ের এই কর্মকর্তা। তার আশা, শেষ পর্যন্ত পুরুষ ও নারী, দুই এশিয়া কাপের ট্রফিই ভারতের হাতে পৌঁছাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের