চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের আমন্ত্রণে, সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটজন পুলিশ কর্মকর্তা নির্বাচন করেছে। তারা ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে দুই সপ্তাহব্যাপী যৌথ পুলিশ টহল মিশন পরিচালনা করছে। এ উদ্যোগের লক্ষ্য হলো চীন ও সার্বিয়ার নাগরিকদের ভ্রমণ নিরাপত্তা যৌথভাবে রক্ষা করা এবং দ্বিপাক্ষিক আইন প্রয়োগ সহযোগিতা সম্পর্ক গভীর করা।
জানা গেছে, ২০১৯ সাল থেকে চীন ও সার্বিয়ার পুলিশ বিভাগ একাধিকবার যৌথ টহল দল বিনিময় করে যৌথ টহল পরিচালনা করেছে। ২০২৪ সালে সার্বিয়ার পুলিশ কর্মকর্তারা প্রথমবারের মতো চীনে এসে যৌথ টহল মিশন পরিচালনা করেন। তারা সানিয়ায় ১২ দিনব্যাপী যৌথ টহল পরিচালনা করে ভালো ফলাফল অর্জন করেন। এই পর্যটন পুলিশ সহযোগিতাই হলো দুই দেশের আইন প্রয়োগ বিভাগের মধ্যে সহযোগিতা গভীর করার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রেডিওটুডে নিউজ/আনাম

